News Flash

  • Home
  • বিনোদন
  • মাদক মামলায় জামিন পেলেন আরমান কোহলি, প্রায় এক বছর জেলেই ছিলেন অভিনেতা
Image

মাদক মামলায় জামিন পেলেন আরমান কোহলি, প্রায় এক বছর জেলেই ছিলেন অভিনেতা

মুম্বই, ২০ সেপ্টেম্বর (হি.স.): মাদক মামলায় প্রায় এক বছর জেলে থাকার পর অবশেষে জামিন পেলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। মঙ্গলবার আরমান কোহলির জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অভিনেতাকে জামিন দিয়েছে বম্বে হাইকোর্ট। মাদক মামলায় অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরমানের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২১ (এ), ২৭ (এ), ২৮, ২৯, ৩০ ও ৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়।

এর আগে অনেকবার জামিনের আবেদন জানালেও, আরমান কোহলির জামিন-আর্জি মঞ্জুর হয়নি। অবশেষে মঙ্গলবার অভিনেতাকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন আরমান কোহলি। উল্লেখ্য, মাদক মামলায় ২০২১ সালের আগস্ট মাসে অভিনেতা আরমান কোহলিকে গ্রেফতার করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ১.২ গ্রাম কোকেইন। প্রায় এক বছর মুম্বইয়ের আর্থার জেলে কাটিয়েছেন আরমান।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top