News Flash

  • Home
  • প্রধান খবর
  • নয়ডার সেক্টর ২১-এ সীমানা প্রাচীর ভেঙে মৃত ৪, হাসপাতালে ভর্তি ৯ জন
Image

নয়ডার সেক্টর ২১-এ সীমানা প্রাচীর ভেঙে মৃত ৪, হাসপাতালে ভর্তি ৯ জন

নয়ডা, ২০ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের নয়ডার সেক্টর ২১-এ জল বায়ু বিহার সোসাইটির সীমানা প্রাচীর ভেঙে প্রাণ হারালেন ৪ জন। জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে দু’জনের ও কৈলাশ হাসপাতালে প্রাণ হারিয়েছেন দু’জন। আহত অবস্থায় ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ২১-এ জল বায়ু বিহার সোসাইটির সীমানা প্রাচীর ভেঙে পড়ে। দেওয়ালের নীচে চাপা পড়ে যান কয়েকজন। পুলিশ ও দমকলের সহায়তায় চলে উদ্ধারকাজ। পরে উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।

ভেঙে পড়া দেওয়ালের নীচ থেকে ১৩ জনকে উদ্ধার করে পৃথক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি ৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। জেলাশাসক সুহাস এল ওয়াই জানিয়েছেন, জেলা হাসপাতালে দু’জন ও কৈলাশ হাসপাতালে দু’জনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নয়ডার পুলিশ কমিশনার অলোক সিং জানিয়েছেন, দুৰ্ভাগ্যবশত দেওয়াল ভেঙে ৪ জনের মৃত্যু হয়েছে ও ৯ জন আহত হয়েছেন। এফআইআর দায়ের করা হবে ও ব্যবস্থা নেওয়া হবে।

দেওয়াল ভেঙে ৪ জনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে এবং যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন। আহতদের সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top