News Flash

  • Home
  • দেশ
  • তাজপুর বন্দর নির্মাণে কেন্দ্রের কোনও সাহায্য নেই, উদ্যোগী রাজ্য নিজেই, দাবি ফিরহাদের
Image

তাজপুর বন্দর নির্মাণে কেন্দ্রের কোনও সাহায্য নেই, উদ্যোগী রাজ্য নিজেই, দাবি ফিরহাদের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (হি. স.) : তাজপুর বন্দর নির্মাণে কেন্দ্রীয় সরকার কোনও রকম সাহায্য করেনি৷ রাজ্য নিজেই উদ্যোগী হয়ে রাজ্য ব্যবস্থা করেছে বলে দাবি করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম৷

সোমবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানালেন, একাধিক সংস্থা এই গ্লোবাল টেন্ডারে অংশগ্রহণ করেছিল৷ সেই টেন্ডার পেয়েছে আদানি৷ এই বন্দরের বিল্ড ও অপারেট সিস্টেম পরিচালনা করবে আদািন গ্রুপ৷ ফিরহাদ জানিয়েছেন, এর ফলে রাজ্যে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এ বারে তাজপুর বন্দর পাবে আদানি৷ কলকাতার বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, দ্রুত তৈরি হবে তাজপুর বন্দরের নির্মাণ৷ তিনি বলেছিলেন, ২০২৫ সালের মধ্যে তৈরি হয়ে যাবে এই গভীর সমুদ্রবন্দর৷ যদিও টেন্ডার পাওয়ার বিষয়ে নাম উঠে আসে জিন্দালদেরও৷ যদিও শেষ পর্যন্ত বন্দর পাচ্ছে আদানি গোষ্ঠী৷

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হল। শিগগিরই মুখ্যমন্ত্রীর ‘লেটার অফ ইনটেন্ড’ হাতে দিয়ে তাঁদের আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি আদানি গোষ্ঠী। তাঁরা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভাল। এর আগে একাধিকবার তিনি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। বিনিয়োগ নিয়ে আলোচনাও হয়েছে দু’জনের মধ্যে। হলদিয়া, তাজপুরে বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন আদানি। শুধু তিনিই নন, তাঁর ছেলেও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে গিয়েছেন। তখনই বোঝা গিয়েছিল, এ রাজ্যে বিনিয়োগ নিয়ে আদানি গোষ্ঠী আগ্রহী। তেমনই মুখ্যমন্ত্রীও এই শিল্পগোষ্ঠীকে সুযোগ দিতে চান, সেই ইঙ্গিতও ছিল স্পষ্ট।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top