News Flash

  • Home
  • প্রধান খবর
  • মঙ্গলবার কর্ণাটক হিজাব মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট
Image

মঙ্গলবার কর্ণাটক হিজাব মামলার শুনানি করবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : কর্ণাটক হিজাব মামলার আজ শুনানি শেষ করল সুপ্রিম কোর্ট। আগামীকাল মঙ্গলবার পরবর্তী শুনানি হবে। বিচারপতি হেমন্ত গুপ্তার নেতৃত্বাধীন বেঞ্চ আজ সপ্তম দিনের মতো এই বিষয়ে শুনানি করে।

আজ শুনানির সময় আবেদনকারীদের পক্ষে উপস্থিত অ্যাডভোকেট দুষ্যন্ত দাভ বলেন, বিষয়টি কেবল পোশাকের কোডের নয়, এখানে উদ্দেশ্যটি আলাদা। এই ড্রেস কোড আরোপ করে সরকার মুসলিম সম্প্রদায়কে বলতে চায় যে আমরা যা বলব, তোমাদের তাই করতে হবে। হিজাব পড়ে আমরা কারো অনুভূতিতে আঘাত করিনি। গণপরিষদে সর্দার প্যাটেলের বক্তৃতা উল্লেখ করেন।
দুষ্যন্ত দাভে বলেন, ইসলামিক দেশগুলোতে ১০ হাজারের বেশি আত্মঘাতী হামলা হয়েছে, কিন্তু ভারতে এমন হামলা হয়েছে মাত্র একটি। এ থেকে বোঝা যায় এদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, এমনকি স্বাধীনতা দিবসেও বিভিন্ন রাজ্যের পাগড়ি পরেন। এটি দেশের বৈচিত্র্য এবং সৌন্দর্য প্রতিফলিত করে।

গত ১৫ সেপ্টেম্বর শুনানির সময় আইনজীবী শোয়েব আলম বলেন, হিজাব ব্যক্তিগত পরিচয়ের সাথে যুক্ত। রাষ্ট্র বলতে পারে না যে আমরা আপনাকে শিক্ষিত করব এবং আপনি আপনার গোপনীয়তার অধিকার সমর্পণ করবেন।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top