News Flash

  • Home
  • বিদেশ
  • শক্তিশালী টাইফুনের আঘাতে লন্ডভন্ড জাপানের উপকূল
Image

শক্তিশালী টাইফুনের আঘাতে লন্ডভন্ড জাপানের উপকূল

টোকিও, ১৯ সেপ্টেম্বর (হি.স.) : শক্তিশালী টাইফুন নানমাদোলের তাণ্ডবে লন্ডভন্ড জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কিউশুসহ উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চল। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন নানমাদোল। প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি।

এর প্রভাব পড়ে কিউশু, মিয়াজাকি, শুকোকুসহ আরও ৪টি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৭ লাখ ঘরবাড়িসহ নানা স্থাপনা। মুষলধারে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, টাইফুন নানমাদোলের সোমবার সকালে ফুকুওকা শহরের কাছে গতিবেগ ছিল সর্বোচ্চ ৩৫ মিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ ঘণ্টায় ৭৮ মাইল বেগে বাতাস বইছিল। এই অঞ্চলে চলছে বৃষ্টিপাত । নানমাদোলের গতিপথ ঘুরে জাপানের প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ফলে টাইফুনের প্রভাবে মঙ্গলবার হোনশুতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। যেখানে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

এদিকে, এএনএ হোল্ডিংস ইনেকরপোরেশন এবং জাপান এয়ারলাইনস করপোরেশন তাদের আটশ ফ্লাইট বাতিল করেছে। কিউশু ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি ওয়েবসাইটের তথ্য বলছে কিউশুতে সোমবার সকালে প্রায় তিন লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।-

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতাকে জেলে পাঠানোর নির্দেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বাংলাদেশের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জাফর আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখিয়ে…

ByByNews Desk Sep 24, 2026

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খারাপ’ বাণিজ্য চুক্তি তড়িঘড়ি করায় সমালোচনার মুখে ইউনূস সরকার: রিপোর্ট

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top