News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাড্ডা সকাশে ক্যাপ্টেন অমরিন্দর সিং, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে
Image

নাড্ডা সকাশে ক্যাপ্টেন অমরিন্দর সিং, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছেন বিজেপিতে

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গেরুয়া শিবিরে যোগ দেওয়ার প্রাক্কালে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং। সোমবার দিল্লিতে নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

উভয়ের মধ্যে বেশ কিছু সময় কথাও হয়েছে। সোমবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।এদিকে, ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিজেপিতে যোগদানকে ভালো নজরে দেখছে না কংগ্রেস। কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেছেন, আমি মনে করি ক্যাপ্টেন অমরিন্দর সিং ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর বিজেপিতে যোগ দেওয়াকে মানুষ ভালোভাবে নেবেন না। একইসঙ্গে তিনি দাবি করেছেন, হরিয়ানা কংগ্রেসের নেতাদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top