News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Gandachara:পাচারকালে কাঠ বাজেয়াপ্ত করল গন্ডাছড়ার বনকর্মীরা
Image

Gandachara:পাচারকালে কাঠ বাজেয়াপ্ত করল গন্ডাছড়ার বনকর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর :  বন দপ্তরের কর্মীদের ঘুমে রেখে বনদস্যুরা উজার করে নিচ্ছে বহু মূল্যবান কাঠ৷ প্রতিদিন গন্ডাছড়া থেকে ম্যাক্স ট্রাক গাড়ি বোঝায় করে মূল্যবান কাঠ  জঙ্গল থেকে নির্বিবাদে কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা৷ এদিকে বনদপ্তরের কর্মীদের কাছে গোপন সুএে খবর আসে যে একটি গাড়ি কাঠ বোঝাই করে গন্ডাছড়া দিকে রাতে রওয়ানা দেবে৷ খরবের সূএ ধরে বনদপ্তরের ফরেস্টার মহেন্দ্র দাসের নেতৃত্বে রাতে জগবন্ধুপাড়ার কাছে রাতভর উৎ পেতে বসে থাকেন৷  সকালে একটি ম্যাক্স গাড়ি আসতে দেখে বনদপ্তরের কর্মীরা৷ উৎ পেতে বসে থাকা ফরেষ্ট কর্মীদের দেখে গাড়িটি গতি বাড়িয়ে দেয়৷ জগবন্ধু পাড়া এলাকায় ধাওয়া খেয়ে জগবন্ধুপাড়া উল্টাছড়া টিএসআর ক্যাম্পের সামনে এসে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়৷ গাড়িতে ছিল প্রায় ৪০ হাজার টাকার কাঠ৷ সেখান থেকে কাঠ বোঝাই গাড়িটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা তাদের হেফাজতে নিয়ে যায়৷ অভিযুক্তদের আটক করার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে৷ কিন্তু প্রশ্ণ উঠেছে টিএসআর এবং সিআরপিএফ ক্যাম্প থাকা সত্ত্বেও কিভাবে বনদস্যুরা এভাবে গাছের লগ ও কাঠ নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে৷ এর পেছনে বড় ধরনের রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই মন্তব্য করেছেন৷
   

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top