News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Fakirganj:দক্ষিণ শালমারার ফকিরগঞ্জে স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা স্বামীর, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের
Image

Fakirganj:দক্ষিণ শালমারার ফকিরগঞ্জে স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলা স্বামীর, উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে শূন্যে গুলি পুলিশের

দক্ষিণ শালমারা (অসম), ১৭ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ থানার অন্তর্গত শালকাটা চিনাবাড়ি গ্রামে স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালাতে বাধ্য হয়েছে।

জানা গেছে, ফকিরগঞ্জ থানার চিনাবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক সিদ্দিক আলি (৫৪) আজ শনিবার দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রশিদা খাতুনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। রক্তাক্ত রশিদাকে গ্রামের মানুষ উদ্ধার করে ফকিরগঞ্জ মডেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, স্ত্রীর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় চিনাবাড়ি গ্রামে৷ গ্রামের মানুষ স্ত্রীর ওপর হামলা চালানোর চেষ্টাকারী স্বামীকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন। এ সময় ফকিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক আলিকে আটক করে থানায় নিয়ে যায়। তবে থানায় নিয়ে যাওয়ার সময় উন্মত্ত জনতা পুলিশের হেফাজত থেকে সিদ্দেককে ছাঁড়িয়ে নিয়ে মারতে থাকেন। তখন উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে শূন্য গুলি ছুঁড়তে হয়েছে৷

ঘটনস্থলে উপস্থিত দক্ষিণ শালমারা থানান্তৰ্গত পুলিশের সার্কল ইনস্পেক্টর ঋতুপর্ণ বনিয়া সংবাদ মাধ্যমকে বলেন, জনগণ আইন হাতে তুলে নিতে চেয়েছিলেন। তারা পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার চেষ্টা করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেছিলেন। যার দরুন পুলিশ শূন্যে গুলি চালাতে বাধ্য হয়েছিল।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top