News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:ঝাড়খণ্ড: হাজারিবাগের শিবানী নদীতে বাস উল্টে ৭ জন নিহত, জখম ৪৫
Image

Accident:ঝাড়খণ্ড: হাজারিবাগের শিবানী নদীতে বাস উল্টে ৭ জন নিহত, জখম ৪৫

রাঁচি, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : সেতুর রেলিং ভেঙে নদীতে গিয়ে পড়ল বাস। ঝাড়খণ্ডের হাজারিবাগে বাস দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত ৪৫জন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গিরিডি থেকে রাঁচি ফেরার পথে ৫২ জন যাত্রী নিয়ে শিব নামের একটি বাস সিওয়ান নদীর রেলিং ভেঙে নীচে পড়ে যায় একটি বাস। বাসটি যে জায়গায় পড়েছে সেখানে নদীতে জল ছিল না। উদ্ধারকারী দল এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও পাঁচ জনের মৃত্যু হয়। এখনও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে বলেন, ‘‘উদ্ধারকাজ চলছে। প্রাথমিক ভাবে মনে হচ্ছে, ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নীচে পড়ে যায়। বাসটি যেখানে পড়েছে সেখানে নদীতে জল ছিল না। জল থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।’’

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top