News Flash

  • Home
  • দেশ
  • Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২৮৩ জন
Image

Covid 19:গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২৮৩ জন

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২৮৩ জন। প্রাণ গিয়েছে একজনের। শনিবার এমনটাই জানা গেছে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে।

রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮৩ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাসের হদিশ। যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। কারণ, ওইদিন ২৭৫ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ১১ হাজার ৭৯০ জন। এদিন প্রাণ গিয়েছে ১ জনের। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪৮৮ জনের। মৃত্যুহার ১.০২ শতাংশ।

করোনার আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। আবারও নতুন করে করোনা ভয়াল আকার ধারণ করবে না তো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বত্র। এই পরিস্থিতিতে সুস্থতাও তেমন সন্তোষজনক নয়। কারণ, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়েছেন ১৮৫ জন। যা শুক্রবারের তুলনায় কিছুটা কম। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮৭ হাজার ৯৭ জন। সুস্থতার হার ৯৮.৮৮ শতাংশ।

শনিবার রাজ্যজুড়ে ৭ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ৬৪ লক্ষ ২১ হাজার ৭৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.৭১ শতাংশ। যা শুক্রবারের তুলনায় বেশ খানিকটা বেশি। ভাইরাসকে ঠেকাতে টিকাকরণও চলছে জোর গতিতে। এদিন ৬৪ হাজার ৫২৭ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। ১ কোটি ৪৭ লক্ষ ৮৭ হাজার ৪১ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top