News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকর জাতীয় ক্রিকেটের জন্য বুধবার থেকে চূড়ান্ত শিবিরে ২৬ জন
Image

ভিনু মানকর জাতীয় ক্রিকেটের জন্য বুধবার থেকে চূড়ান্ত শিবিরে ২৬ জন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। আগামীকাল থেকে শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। অনূর্ধ্ব-‌১৯ ক্রিকেটারদের। ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে অংশ নিতে প্রাথমিকভাবে ২৬ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে। নির্বাচিত ক্রিকেটাররা আগামীকাল বিকেল ৪ টায় এম বি বি স্টেডিয়ামে রিপোর্ট করবে কোচ সুবল চৌধুরির কাছে। বাছাইকৃত ক্রিকেটাররা ভিনরাজ্যে যাবে প্রস্তুতির জন্য। ওই প্রস্তুতির পরই গঠন করা হবে চূড়ান্ত দল। প্রথমে পুনেতে প্রস্তুতি ম্যাচ ও শিবির হওয়ার কথা ছিলো। কিন্তু বৃষ্টির জন্য আপাতত ওই রাজ্যে যাওয়া হচ্ছে না। এখন প্রস্তুতি শিবির হবে কলকাতায়। 

শিবিরে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন:‌ আরমান হুসেন, প্রীতম দাস, অরিজিৎ দেবনাথ, আনন্দ ভৌমিক, রাহুল সূত্রধর, দুর্লভ রায়, সপ্তজিৎ দাস, রাজদীপ দত্ত, নবারূন চক্রবর্তী, অর্কজিৎ দাস, দীপ্তনু চক্রবর্তী, দীপায়ন দাস, রোহন বিশ্বাস, রিব্রজিৎ দাস, দেবরাজ দে, আকাশ দাস, তথাগত চক্রবর্তী, অর্কজিৎ পাল, আব্দুল কালাম, অর্কদ্যোতি দেব, শ্রাবণ গোস্বামী, প্রীয়াংশ মিত্র, সম্রাট বিশ্বাস, করণ দে এবং দ্বীপজয় দেব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top