News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবলে জয় পেলো মনুঘাট বি এম এস
Image

সাব্রুমে দীনদয়াল স্মৃতি ফুটবলে জয় পেলো মনুঘাট বি এম এস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। জয় পেলো মনুঘাট বি এম এস। ২-‌১ গোলে পরাজিত করলো থাইবুং প্লে সেন্টারকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায়। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে হচ্ছে আসর। ২৩ দলকে নিয়ে সোমবার থেকে শুরু হয়েছিলো আসর। মঙ্গলবার দ্বিতীয় দিনে মনুঘাট বি এম এসের পক্ষে দুটি গোল করেন রাকেশ দেববর্মা। এছাড়া থাইবুং দলের পক্ষে একমাত্র গোলটি করেন তাপস দাস। খেলা পরিচালনা করেন কৌশিক ভৌমিক। এদিকে সোমবার উদ্বোধনী ম্যাচে সাব্রুম পি সি ৫-‌০ গোলে বিধ্বস্ত করেছিলো ব্রজেন্দ্রনগর স্কুলকে। বিজয়ী দলের পক্ষে অজিৎ জমাতিয়া এবং রোনি চাকমা দুটি করে গোল করেন। অপর গোলটি করেছিলেন তাপস দেববর্মা। খেলা পরিচালনা করেছিলেন চরণ মাদ্রাজী। মূলত মহকুমা থেকে ফুটবল প্রতিভা বের করে আনার লক্ষ্যেই আসরের উদ্যোগ। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top