News Flash

  • Home
  • খেলা
  • বড়পাথারিতে ফুটবল ফাইনালে কে বি আই
Image

বড়পাথারিতে ফুটবল ফাইনালে কে বি আই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর।। অনেকটা একতরফা খেলে ফাইনালে উঠলো উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টার। বড় ব্যবধানে পরাজিত করলো বড়পাথারির ইয়ুথ ফোরাম দলের বিরুদ্ধে। বিলোনিয়ার বড়পাথারিতে আয়োজিত নক আউট ফুটবল টুর্নামেন্টে। বড়পাথারি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় মঙ্গলবার প্রথম সেমিফাইনাল ম্যাচটি। নতুন করে ১০ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করে দলের শকইত অনিকটাই বাড়িয়ে নিয়েছিলেন উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টারের কর্তারা। যার সুফল পাওয়া গেলো মাঠে। তবে বড় ব্যবধানে হারলেও খুব একটা খারাপ খেলেনি ইয়ুথ ফোরাম দলের ফুটবলাররা। শুধুমাত্র আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় জাল নাড়াতে পারেননি। উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টার জয়লাভ করে ৪‌-‌০ গোলে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ১-‌০ গোলে। প্রথমার্ধে জোড় লড়াই করলেও দ্বিতীয়ার্ধে দমের অভাবে ভুগতে থাকেন ইয়ুথ ফোরামের ফুটবলাররা। ওই সুযোগটা কাজে লাগিয়ে বড় ব্যবধানে জয় তুলে নেয় উদয়পুরের কে বি আই মর্ণিং প্লে সেন্টার। বিজয়ী দলের পক্ষে রিংহোর জমাতিয়া, ভক্ত সাধন জমাতিযা, চুকথার জমাতিয়া এবং অবর্ণ হরি জমাতিয়া গোল করেন। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে যশমুড়া রিয়াং পাড়া খেলবে পতিছড়ির জকুবিন ক্লাব।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top