News Flash

  • Home
  • প্রধান খবর
  • আপ দফতরে অভিযানের অভিযোগ কেজরিওয়ালের, অভিযোগ অস্বীকার আমেদাবাদ পুলিশ-এর
Image

আপ দফতরে অভিযানের অভিযোগ কেজরিওয়ালের, অভিযোগ অস্বীকার আমেদাবাদ পুলিশ-এর

আহমেদাবাদ, ১২ সেপ্টেম্বর ( হি.স.) : গুজরাট পুলিশের আমেদাবাদে আম আদমি পার্টির (আপ) দফতরে অভিযান চালানোর অভিযোগ নিয়ে রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। আহমেদাবাদ পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। আপ-এর পক্ষ থেকে ইসুদান গাধভি রবিবার দেরিতে টুইট করে লিখেছিলেন যে আহমেদাবাদে আপ অফিসে তল্লাশি চালানো হয়েছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এটিকে রিটুইট করে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। তিনি লিখেছেন, গুজরাটের মানুষের কাছ থেকে আপ যে বিপুল সমর্থন পাচ্ছে তা বিজেপিকে নাড়া দিয়েছে। এরপর সোমবার সকালে গুজরাটি ও হিন্দিতে টুইট করে আহমেদাবাদ পুলিশ। এতে বলা হয়েছে যে আহমেদাবাদ পুলিশ আপ-এর অফিসে অভিযান চালায়নি। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে- ‘গতকাল পুলিশ আম আদমি পার্টির অফিসে অভিযান চালানোর খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। নগর পুলিশের পক্ষ থেকে এ ধরনের কোনও অভিযান চালানো হয়নি।
প্রসঙ্গ, অরবিন্দ কেজরিওয়াল বহু কর্মসূচিতে অংশ নিতে সোমবার এখানে পৌঁছেছেন। তিনি বর্তমানে আহমেদাবাদের টাউন হল অফ ট্রেডার্সে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৪টায় টাউন হলে স্থানীয় আইনজীবীদের সাথে দেখাও করবেন।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top