News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Education Disrupted: পরিকাঠামোগত সমস্যায় পঠন পাঠন ব্যাহত সনাতন দাস বৈষ্ণববাড়ি এসবি স্কুলে
Image

Education Disrupted: পরিকাঠামোগত সমস্যায় পঠন পাঠন ব্যাহত সনাতন দাস বৈষ্ণববাড়ি এসবি স্কুলে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর : ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য বিদ্যালয় থাকলেই চলে না৷ প্রয়োজন পরিকাঠামো৷ বিদ্যালয়ে পরিকাঠামোগত ত্রুটি যেন নৃত্য সঙ্গী৷ ফলে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হারও কম৷ ঘটনা, তেলিয়ামুড়া বিদ্যালয়ের পরিদর্শকের অধীন সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়ে৷ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক এই বিদ্যালয়টির এই হাল সম্পর্কে অবগত থাকার সত্ত্বেও কোন এক অজ্ঞাত কারণে উদ্যোগ গ্রহণ করছে না এই বিদ্যালয়টির সমস্যা নিরসনে৷

বিদ্যালয়ে গিয়ে প্রত্যক্ষ করা গেল, বাদুড় ঝোলার মত ঝুলে রয়েছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষের উপরের সিলিং৷ বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলিতে নেই কোন লাইট বা বৈদ্যুতিক পাখার ব্যবস্থা, ফলে গরম কালের প্রচন্ড দাবদাহ গরমের মধ্যেই ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে হচ্ছে শ্রেণী কক্ষগুলিতে৷ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলের অভিযোগ বিদ্যালয়ে বেঞ্চ না থাকার ফলে ছাত্র-ছাত্রীদের মেঝেতে বসেই পাঠ গ্রহণ করতে হচ্ছে৷ তাছাড়া, বিদ্যালয়ের চতুর্দিকে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পথ দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে৷ যা রাজ্যের আধুনিক শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সনাতন দাস বৈষ্ণব বাড়ি সিনিয়র বেসিক বিদ্যালয়টি অনেকটাই বেমানানের মত চলছে৷ 

বিদ্যালয়ে সূত্রে জানা গেছে, এই বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর ৩৩ জন এবং ছাত্র-ছাত্রীদের পাঠদান করানোর জন্য শিক্ষক-শিক্ষিকা রয়েছে মাত্র চারজন৷ পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা না থাকার ফলে বিদ্যালয়ে সঠিক ভাবে ছাত্র-ছাত্রী ক্লাস করানো হয় না বলেও ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে জানায়৷ জানা গেছে, বিদ্যালয়ে পরিকাঠামগত ত্রুটির কারণে অনেক ছাত্র-ছাত্রী বিদ্যালয়মুখী হতে চাইছে না৷ মূলত, এই বিষয়টি নিয়ে অভিভাবক মহল সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ভাবিয়ে তুলছে৷ এছাড়াও কোমলমতি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য যে মাঠটি রয়েছে তা গবাদিপশুর অবাধ বিচরণ ভূমিতে পরিণত হয়ে রয়েছে৷ এখন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক মহলের দাবি যাতে অতিদ্রুত তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শক এই বিদ্যালয়টির সমস্যাগুলি নিরসনে উদ্যোগী হোক৷

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top