News Flash

  • Home
  • খেলা
  • Football:দামছড়াকে হারিয়ে ডলুবাড়ি জয়ী
Image

Football:দামছড়াকে হারিয়ে ডলুবাড়ি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয় পেয়েছে ডলুবাড়ী ইয়ুথ ক্লাব। হারিয়েছে দামছড়া চরাই বুং দলকে, দুই-এক গোলের ব্যবধানে। খেলা পানিসাগরের ফুটবল টুর্নামেন্ট, এখন বেশ জমজমাট পর্যায়ে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল দুই-এক গোলে এগিয়েছিল। খেলার শুরুতে এক গোল হজম করে পরক্ষণে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে ডলুবাড়ি ইয়ুথ ক্লাব যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে। খেলার পাঁচ মিনিটের মাথায় রাজসায়ন চৌধুরী একটি গোল করে দামছড়া চরাই বুং দলকে এক-শূন্যতে এগিয়ে দেয়। কিন্তু ১০ মিনিট বাদেই ডলুবাড়ি ইয়ুথ ক্লাবের লালরাম সাংগা গোলটি শোধ করে খেলার সমতা ফিরিয়ে আনে। পরক্ষণে কিছুটা সময় অতিক্রম হতে না হতেঊ ডলুবাড়ি ইয়ুথ ক্লাবের লাল রেম রুয়াতা আরও একটি গোল করে দলকে ২-১এ এগিয়ে দেয়। দ্বিতীয়ার্ধে পরস্পর বিরোধী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও কোনও দল গোল করতে পারেনি। সম্পূর্ণ খেলা হয়েছে বৃষ্টির মধ্যে। তবে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সবশেষে ডলুবাড়ি ইয়ুথ ক্লাব ২-১ গোলে জয় পেয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top