News Flash

  • Home
  • খেলা
  • Bloodmouth :সি-ডিভিশন : স্কাইলার্ককে হারিয়ে গ্রুপ লীগের শীর্ষে ব্লাডমাউথ
Image

Bloodmouth :সি-ডিভিশন : স্কাইলার্ককে হারিয়ে গ্রুপ লীগের শীর্ষে ব্লাডমাউথ

ব্লাড মাউথ – ২

স্কাইলার্ক -১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। অপরাজয়ের ধারা অক্ষুণ্ন ব্লাডের। স্কাইলার্কের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ব্লাড মাউথ ক্লাব।  টিএফএ আয়োজিত চলতি তৃতীয় ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্টে ব্লাডমাউথের পক্ষে এটি প্রথম জয় হলেও তারা আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে। কেননা, প্রথম ম্যাচে এনএসআরসিসি-র সঙ্গে ব্লাড মাউথ ম্যাচ গোলশূন্য ড্র-তে নিষ্পত্তি করে এক-এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছিল। আজ নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বিকেল তিনটায় দিনের দ্বিতীয় খেলায় ব্লাড মাউথ ক্লাব দুই-এক গোলের ব্যবধানে স্কাইলার্ককে পরাজিত করেছে। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্থে বীরদর্পে ১৯ মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল করে ব্লাডমাউথ দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। খেলার প্রথমার্ধে স্কাইলার্কের স্যামুয়েল হালাম একটি গোল করে দলকে এক-শূন্য তে লিড এনে দিলেও শেষ পর্যন্ত স্কাইলার্ক এই জয় ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্লাড মাউথ অনেকটা অলআউট খেলার চেষ্টা করে এবং ৫৩ মিনিটের মাথায় সাঙ্গেলা ডার্লং প্রথমার্ধের গোলটি শোধ করে খেলায় সমতায় ফিরিয়ে আনে। পরক্ষণে বেশ জমজমাট লড়াই চলতে থাকলেও খেলার ,৭২ মিনিটের মাথায় রবিউল আউয়াল-এর গোলটি শেষ পর্যন্ত জয় সূচক গোলের রূপ নেয়। খেলার প্রথমার্ধেই রেফারি দু দলের দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। দুই-এক গোলের ব্যবধানে জয় ছিনিয়ে ব্লাড মাউথ পুরো ৩ পয়েন্ট পেয়েছে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট পেয়ে ব্লাড মাউথ গ্রুপ লিগে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top