News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP:বিজেপিতে পদের জন্য আমরা কাজ করি না, রাজ্যসভায় মনোনীত হয়ে বললেন গুলাম আলি
Image

BJP:বিজেপিতে পদের জন্য আমরা কাজ করি না, রাজ্যসভায় মনোনীত হয়ে বললেন গুলাম আলি

শ্রীনগর, ১১ সেপ্টেম্বর (হি.স.): বিজেপিতে আমরা পদের জন্য কাজ করি না। দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছি এবং দল আমার আনুগত্য ও কাজ দেখেছে। রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়ে বললেন জম্মু-কাশ্মীরের নেতা গুলাম আলি। রাজ্যসভায় মনোনীত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেছেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জয় নয়, গোটা জম্মু ও কাশ্মীরের জয়।”

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম আলিকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছেন। এই প্রথম গুজ্জর মুসলিম সম্প্রদায়ের কোনও সদস্য রাজ্যসভায় মনোনীত হলেন। রবিবার সকালে বিজেপি নেতা-কর্মীরা গুলাম আলিকে অভিনন্দন জানান। তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আমরা যখন ক্ষমতায় আসব, তখন যাদের রাজনৈতিক ক্ষমতা নেই তাদের ক্ষমতায়ন করব। প্রধানমন্ত্রী মোদী যা বলেছেন তাই করেছেন। এটা শুধু গুজ্জর সম্প্রদায়ের নয়, সব সম্প্রদায়ের জন্যই বিজয়।”

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top