News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest:চাকরির দাবীতে অর্থমন্ত্রীর বাড়িতে ধরনা টেট উত্তীর্ণ বেকারদের
Image

Protest:চাকরির দাবীতে অর্থমন্ত্রীর বাড়িতে ধরনা টেট উত্তীর্ণ বেকারদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর :  দুর্গাপূজার আগেই টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের চাকুরীতে নিযুক্ত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত তাদেরকে নিযুক্তিপত্র দেওয়া হয়নি৷ তাতে চাকুরী প্রার্থী বেকার যুবক-যুবতীদের মধ্যে হতাশা বাড়ছে৷ উদ্ভূত পরিস্থিতিতে রবিবার চাকুরী প্রার্থী বেকার যুবক-যুবতীরা শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর দ্বারস্থ হয়ে অবিলম্বে তাদেরকে চাকুরীতে নিযুক্ত করার দাবি জানিয়েছেন৷ দীর্ঘদিন ধরেই ২০২১ সালের টেট ওয়ান ও টেট টু  উত্তীর্ণ  বেকাররা চাকরির দাবিতে শিক্ষা দপ্তর, শিক্ষা মন্ত্রী ও অর্থমন্ত্রীর দ্বারে দ্বারে ঘুরছেন৷ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পুজোর আগে তাদের নিয়োগের৷  কিন্তু পুজো এগিয়ে আসায় গতকালকে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করে৷  শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যে, অর্থ দপ্তরের অনুমোদন পেলেই তাদেরকে নিয়োগ করা হবে৷ তাই টেট উত্তীর্ণরা রবিবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন তাঁর  বাসভবনে৷ অর্থমন্ত্রীও তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানান টেট উত্তীর্ণরা৷ দুর্গাপূজার আগে তাদেরকে নিযুক্তির ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top