News Flash

  • Home
  • প্রধান খবর
  • Missing:হিমাচলে নিখোঁজ চার বাঙালি অভিযাত্রী সম্পূর্ণ সুস্থ, সোমবারই ফিরতে পারে বেস ক্যাম্পে
Image

Missing:হিমাচলে নিখোঁজ চার বাঙালি অভিযাত্রী সম্পূর্ণ সুস্থ, সোমবারই ফিরতে পারে বেস ক্যাম্পে

মানালি, ১১ সেপ্টেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মাউন্ট আলি রত্নি টিব্বা অভিযানে গিয়ে নিখোঁজ চার বাঙালি অভিযাত্রীর খোঁজ ইতিমধ্যেই মিলেছে। তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। এখন তাঁরা সামিট ক্যাম্প থেকে অবতরণ শুরু করেছেন। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশনের তরফে এই খবর জানানো হয়েছে। রবিবার মানালির অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টসের ডিরেক্টর অবিনাশ নেগী জানিয়েছেন, আমাদের উদ্ধারকারী দল আলি রতনি চূড়ায় আটকে থাকা পর্বতারোহীদের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের সকলেই সুস্থ আছেন। আশা করছি, আগামীকালের মধ্যে উদ্ধার হওয়া পর্বতারোহীরা বেস ক্যাম্পে পৌঁছে যাবে।

গত শুক্রবার জানা যায়, এই চার অভিযাত্রী নিখোঁজ। তারপর মানালির একটি পর্বতারোহণ প্রশিক্ষণ সংস্থার উদ্ধারকারী দল তাঁদের খোঁজে যায়। স্যাটেলাইট ফোন মারফত সেই উদ্ধারকারী দল খবর পাঠিয়েছে, চারজনই জীবিত আছেন এবং নেমে আসছেন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top