News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Arrested:নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ বৃদ্ধ গ্রেপ্তার
Image

Arrested:নাবালিকাকে ধর্ষণের অভিযোগে সত্তরোর্ধ বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর :  নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত অবশেষে ধরা পড়লো পুলিশের হাতে৷ শনিবার রাতে উদয়পুর ধজনগর থেকে নাবালিকা ধর্ষণের অপরাধে অভিযুক্ত অনিল দাসকে(৭১) গ্রেপ্তার করল বিলোনিয়া থানার পুলিশ৷ উল্লেখ্য, গত ১ সেপ্ঢেম্বর নিহারনগর হসপিটাল টিলা এলাকায় রাবার বাগানে নিয়ে গিয়ে ১০ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত অনিল দাস৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেছিল৷ এই অভিযোগ জানিয়ে গত ৬ সেপ্ঢেম্বর পুরান রাজবাড়ি থানায় মামলা দায়ের করে ধর্ষিতা নাবালিকার পরিবার৷ বিভিন্ন জায়গায় অভিযান চালানোর পর অবশেষে শনিবার রাতে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ সোমবার অভিযুক্ত অনিল দাসকে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে৷ স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top