News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Dr Manik Saha:ত্রিপুরা স্টেট রাইফেলস’র জওয়ানরা রাজ্যের গর্ব : মুখ্যমন্ত্রী
Image

Dr Manik Saha:ত্রিপুরা স্টেট রাইফেলস’র জওয়ানরা রাজ্যের গর্ব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ সেপ্টেম্বর : ত্রিপুরা স্টেট রাইফেলস’র জওয়ানরা রাজ্যের গর্ব। রাজ্যের সন্ত্রাসবাদ দমনে তাদের অবদান অনস্বীকার্য। টিএসআর বাহিনীর জওয়ানগণ নিজেদের জীবন উৎসর্গ করে জন নিরাপত্তায় কাজ করছে। আজ আগরতলা উজ্জয়ন্ত প্রাসাদের সন্মুখে আয়োজিত টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের উদ্যোগে প্রথমবারের মতো এ ধরনের ব্যান্ড প্রদর্শিত হল। সপ্তাহে প্রতি শনিবার এ ধরণের ব্যান্ড প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে সাধারণ জনগণের সাথে নিরাপত্তা রক্ষীর সম্পর্ক আরও সুন্দর হবে। পাশাপাশি মানুষের মনে দেশত্মবোধের চেতনা জাগ্রত হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রী টিএসআরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের টিএসআর আজ সারা দেশে সমাদ্রিত। রাজ্যের দুটি টিএসআর বাহিনী দিল্লিতে এবং ছত্রিশগড়ে সাহসিকতার সাথে সুরক্ষার কাজে নিযুক্ত রয়েছে। তাদের এই সাহসিকতা কাজের সুবাদে দেশের বিভিন্ন স্থান থেকে টিএসআর বাহিনীর সার্ভিস পাওয়ার জন্য রাজ্যে আবেদন আসছে। আগামীতে আরও দুটি আইআর টিএসআর ব্যাটেলিয়ান হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি পুলিশের মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি, আইজি, জে এস রাও ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকগণ।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top