News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:করিমগঞ্জের নয়া অভিভাবকমন্ত্রী পীযূষ সকাশে বিজেপি নেতা নীলোৎপল, তুলে দিলেন জ্বলন্ত সমস্যা সংবলিত স্মারকপত্র
Image

Assam:করিমগঞ্জের নয়া অভিভাবকমন্ত্রী পীযূষ সকাশে বিজেপি নেতা নীলোৎপল, তুলে দিলেন জ্বলন্ত সমস্যা সংবলিত স্মারকপত্র

করিমগঞ্জ (অসম), ১০ সেপ্টেম্বর (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী করিমগঞ্জ জেলায় উন্নয়নে গতি আনতে এবার যুবা নেতা পীযূষ হাজরিকাকে করিমগঞ্জ জেলার অভিভাবক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। এতে জেলার সর্বস্তরের যুব সমাজে খুশির হাওয়া বইছে। জেলার পক্ষ থেকে ইতিমধ্যে অনেকেই অভিভাবক মন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি করিমগঞ্জে স্বাগত জানিয়েছেন। অনুরূপভাবে জেলার প্রবীণ বিজেপি নেতা নীলোৎপল দাস মন্ত্রী পীযূষ হাজরিকার সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি জেলার বেশকিছু জ্বলন্ত সমস্যা একটি স্মারকপত্রের মাধ্যমে প্রদান করেন।

স্মারকপত্রে লিপিবদ্ধ উল্লেখযোগ্য সমস্যাগুলো যথাক্রমে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারি নিয়োগে মেধার ভিত্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি যেন বাস্তবায়িত হয়। করিমগঞ্জ শহরে জল নিষ্কাশনের সুবন্দোবস্ত করা। জেলাবাসীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল করিমগঞ্জ সিভিল হাসপাতালকে আধুনিকীকরণের পাশাপাশি প্রসূতি বিভাগকে অধিক শক্তিশালী করা।

করিমগঞ্জ শহর সংলগ্ন শতাব্দি-প্রাচীন পোয়ামারা সেতুকে নতুন করে ডাবল লেনের তৈরি করা। জেলার বাংলাদেশ সীমান্তবর্তী দলগ্রাম, কাবল, ফুলকান্দি, সাতকরাগুল, সোনাতলা প্রভৃতি এলাকাগুলিতে ক্রমবর্ধমান ড্রাগস, গরু পাচার, চোরাকারবার ইত্যাদি প্রতিরোধে সীমান্ত এলাকায় নিত্য নৈশপ্রহরার ব্যাবস্থা করা। জেলার প্রধান তিনটি নদী কুশিয়ারা, লঙ্গাই ও সিংলার বিভিন্ন স্থানে ভগ্ন নদীবাঁধ নির্মাণ করা। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম শনবিলকে মৎস্য চাষের পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। জেলার বিভিন্ন অঞ্চলে জাতীয় সড়কের পাশে বিদ্যমান সরকারিজমিগুলিকে অবৈধ দখলমুক্ত করা। জেলায় জল জীবন মিশন ও কৃষকদের জন্য অনুমোদিত জলসেচ প্রকল্পগুলি অর্ধ সমাপ্ত থাকার কারণ অনুসন্ধান করা।

জেলার প্রত্যেক বিধানসভা এলাকায় সরকারি প্রস্তাবিত দুটি করে খণ্ড আধিকারিক কার্যালয়ের অবিলম্বে বাস্তবায়ন করা। নিলামবাজারে একটি গ্রামীণ ফুটবল স্টেডিয়াম গড়ে তোলা। জেলার পশ্চাদপদ তফশিল ও অন্যান্য পশ্চাদপদ জাতি এবং মুসলিম মৎস্যজীবী সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ।

এছাড়া সর্বক্ষেত্রে পিছিয়ে পড়া করিমগঞ্জ জেলার সার্বিক সমস্যা খতিয়ে দেখতে অভিভাবক মন্ত্রী পীযূষ হাজরিকাকে করিমগঞ্জ আসার আমন্ত্রণও জানিয়েছেন নীলোৎপল দস। খুব শীঘ্রই অভিভাবক মন্ত্রী করিমগঞ্জ সফরে আসবেন বলে কথা দিয়েছেন, জানান নীলোৎপল।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top