বারাসত, ১০ সেপ্টেম্বর (হি. স.): আশি বছরের বৃদ্ধা মা-কে তিনদিন ধরে খাবার ও জল না দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল আত্মীয়ার বাড়িতে। বৃদ্ধার ঠাঁই হয়নি সেখানে। বাড়ি ফিরে এলে তাঁকে ঢুকতে দেয়নি পুত্র। এমনই চরম অমানবিকতার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার অশোকনগর।
শেষ পর্যন্ত অবশ্য পুলিশের হস্তক্ষেপে বৃদ্ধার ঠাঁই হয়েছে হাসপাতালে। গুণধর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবারই তাঁকে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে বারাসাত আদালতে তোলা হয়।
পুলিশ জানায়, ধৃতের নাম গোপাল ঘোষ। অভিযোগ, ৮০ বছরের বৃদ্ধা মা শান্তিলতা ঘোষকে তিনদিন ধরে খেতে না দিয়ে মানসিক অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেন। মায়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে তিনদিন খাবার না পেয়ে অসুস্থ বৃদ্ধাকে টোটোতে চাপিয়ে বোনের বাড়ি পাঠিয়ে দিল ছেলে। বোনও মায়ের দায়িত্ব নিতে অস্বীকার করলে তাঁকেও আর কোনওভাবে ঘরে ঢোকাতে নারাজ ছেলে। শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করে অশোকনগর থানার পুলিশ।

Arrest :৮০ বছরের বৃদ্ধা মা-কে নির্যাতন, জামিন অযোগ্য ধারায় মামলা
Tags:
Releated Posts
মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা
মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…
দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…
‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…
পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

















