News Flash

  • Home
  • বিদেশ
  • Pakistan:পাকিস্তানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে ইসলামবাদে পৌঁছলেন রাষ্ট্রসংঘের মহাসচিব
Image

Pakistan:পাকিস্তানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দু’দিনের সফরে ইসলামবাদে পৌঁছলেন রাষ্ট্রসংঘের মহাসচিব

ইসলামাবাদ, ৯ সেপ্টেম্বর (হি. স.): প্রবল বন্যায় কার্যত সমুদ্রের চেহারা নিয়েছে পাকিস্তান। এহেন প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কায় দেশটির খাদ্যভাণ্ডার কার্যত শূন্য।এহেন সংকটকালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দু’দিনের সফরে ইসলামবাদ পৌঁছলেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
নিজের টুইটার হ্যান্ডেলে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, “এহেন বন্যা বিপর্যয়ে পাকিস্তানি মানুষের পাশে দাঁড়াতে ও সহমর্মিতা প্রকাশ করতে আমি এখানে এসেছি। এই প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলায় পাকিস্তানর পাশে দাঁড়াতে আমি আন্তর্জাতিক মঞ্চের কাছে আবেদন জানাচ্ছি।” সূত্রের খবর, আজ পাকিস্তান সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন গুতেরেস বলে খবর। একইসঙ্গে, বন্যা বিধ্বস্ত এলাকাগুলিও ঘুরে দেখবেন তিনি। বলে রাখা ভাল, এই সফরের আগে পাকিস্তানেকে ১৬০ মিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাবকে সমর্থন জানান তিনি।
উল্লেখ্য, কার্যত জলের তলায় চলে গিয়েছে পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা। সিন্ধ প্রদেশে অবস্থিত মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষও বিপন্ন। সিন্ধু নদের তীরে অবস্থিত সাড়ে ৪ হাজার বছর আগের প্রাচীন সভ্যতার এই নিদর্শন ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে’র অন্তর্গত। গোটা বিশ্বের কাছে যা এক বিস্ময়ের খনি। সেই ধ্বংসস্তূপই এবার ধ্বংস হয়ে যেতে বসেছে প্রবল বন্যায়। লাগাতার বৃষ্টিতে প্রভূত ক্ষতি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রায় ৫ হাজার বছর আগের বহু দেওয়াল ভেঙে পড়েছে বৃষ্টির প্রকোপে। ওই অঞ্চলের তত্ত্বাবধায়ক এহসান আব্বাসি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই প্রত্নতাত্ত্বিকরা ওই ক্ষতিগ্রস্ত অঞ্চলের সারাইয়ের কাজ শুরু করেছেন। তবে ওই ধ্বংসাবশেষের বিরাট ক্ষতি হলেও সেখানে অবস্থিত বুদ্ধ স্তূপটি একেবারে অবিকৃত অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top