News Flash

  • Home
  • বিদেশ
  • কিশিদার সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, ভারত-জাপান অংশীদারিত্ব নিয়ে উভয়ের আলোচনা
Image

কিশিদার সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, ভারত-জাপান অংশীদারিত্ব নিয়ে উভয়ের আলোচনা

টোকিও, ৯ সেপ্টেম্বর (হি.স.): জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রয়াণে শোকব্যক্ত করেছেন রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, “টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করে আনন্দিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের দুঃখজনক মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা জানিয়েছি। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত-জাপান অংশীদারিত্ব একটি সংজ্ঞায়িত ভূমিকা পালন করবে।” রাজনাথ ও কিশিদার মধ্যে বৈঠকের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও।

Releated Posts

টেলিকম জালিয়াতি ও ‘পিগ-বুচারিং’ প্রতারণার নতুন ঘাঁটি হয়ে উঠছে শ্রীলঙ্কা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক টেলিকম জালিয়াতি এবং তথাকথিত ‘পিগ-বুচারিং’ বিনিয়োগ প্রতারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে…

ByByNews Desk Jun 16, 2026

ভারত-কিরিবাতির মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা জোরদারে আলোচনা

সাউথ তারাওয়া, ১৬ জুন (আইএএনএস): ভারত ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতির মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে…

ByByNews Desk Jun 16, 2026

ওমানে উদ্ধার হওয়া এমটি সেট্টেবেলোর ২১ ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরছেন: ভারতীয় দূতাবাস

মাসকাট, ১৬ জুন (আইএএনএস): ওমান উপকূলে হামলার শিকার হওয়া জাহাজ এমটি সেট্টেবেলো-র উদ্ধার হওয়া ২১ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jun 16, 2026

শুধু অস্থায়ী সদস্যপদ বাড়ানোর প্রস্তাব খারিজ ভারতের, নিরাপত্তা পরিষদ সংস্কার তা হলে ‘ব্যর্থতার কাছাকাছি’ হবে: রাষ্ট্রসংঘে ভারত

রাষ্ট্রসংঘ, ১৬ জুন (আইএএনএস): রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ-এর সংস্কার নিয়ে চলমান আলোচনায় শুধুমাত্র অস্থায়ী সদস্যপদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে কার্যত…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top