News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura:ত্রিপুরা : বিজেপি ও সিপিএমের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত বিশালগড়, আহত দুই
Image

Tripura:ত্রিপুরা : বিজেপি ও সিপিএমের মধ্যে হামলা-পাল্টা হামলায় উত্তপ্ত বিশালগড়, আহত দুই

আগরতলা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় সিপিএমের ডেপুটেশনকে ঘিরে রক্তারক্তি কান্ডে উত্তেজনা ছড়িয়েছে সিপাহিজলা জেলায় বিশালগড়ে। হামলা-পাল্টা হামলায় বিজেপি ও সিপিএমের কর্মীরা আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

আজ দুপুর আনুমানিক দেড়টা নাগাদ একাধিক দাবিতে বিশালগড় মহকুমা শাসকের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়ার জন্য মিছিল নিয়ে বের হয় সিপিএম। অফিসটিলা বাজার এলাকায় তাঁদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করেন ডিসিএম এবং তাঁদের ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে সিপিএম নেতা-কর্মীদের ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি।

এদিনের ওই কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তাঁরা যথারীতি দলীয় কার্যালয়ে ফিরে যান। বিওসি সংলগ্ন এলাকায় জনৈক সিপিএম কর্মী জুলিয়াস চৌধুরীকে বিজেপি কর্মীরা প্রচন্ড মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি কোনোক্রমে এটিএমের ভেতরে ঢুকে আশ্রয় নেন এবং আত্মরক্ষা করেন। ওই খবর পেয়ে সিপিএম কর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। বিশালগড় হাসপাতালের সামনে বিজেপি কর্মী প্রণয় কুমার দাসকে পেয়ে তাঁকে প্রচন্ড মারধর করেছেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তাঁর বাইক ভেঙে গুড়িয়ে দিয়েছেন সিপিএম কর্মীরা।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। হামলা-পাল্টা হামলা ঘিরে বিশালগড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই। কিন্তু, পরিস্থিতি জে কোন সময় নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top