News Flash

  • Home
  • দিনের খবর
  • Accident:কালিয়াচকে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষকের
Image

Accident:কালিয়াচকে বাইক দুর্ঘটনায় মৃত্যু স্কুল শিক্ষকের

কালিয়াচক, ৮ সেপ্টেম্বর (হি. স.) : মালদার কালিয়াচকের জালালপুর জাতীয় সড়কে স্কুলে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক হাই স্কুল শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কমলেশ দাস(৫৫)। তাঁর বাড়ি মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায়। কমলেশ বাবু বৈষ্ণবনগর থানার চর সুজাপুর হাই স্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। এক প্রত্যক্ষদর্শী হালিম শেখ বলেন, এদিন সকালে তিনি বাইকে ফরাক্কা অভিমুখে যাচ্ছিল। সেসময় একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। যার ফলে তিনি ছিটকে লরির চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শিক্ষকের। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তারপরই যান চলাচল স্বাভাবিক হয়। কালিয়াচক থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, ‘লরিটি আটক করা হয়েছে। লরি চালককেও গ্রেফতার করা হয়েছে।’

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top