News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যে ফের চোখরাঙাচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
Image

রাজ্যে ফের চোখরাঙাচ্ছে নিম্নচাপ, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : ভ্যাপসা গরমে কাহিল কলকাতা। এই অসহনীয় পরিস্থিতিতে কিছুটা আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে।

নিম্নচাপের জেরে শুক্রবার দুপুরের পর থেকেই রাজ্যের উপকূল এবং ওডিশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। নিম্নচাপের জেরে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুক্রবার, শনিবার, রবিবার বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। শনিবার মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা- দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। পাশাপাশি ঘণ্টায় ৩৫ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলার দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের পর বাড়বে বৃষ্টির পরিমাণ। শনিবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতাতেও। এদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টির পরিমাণ।

প্রসঙ্গত, চলতি বছরে বর্ষায় বৃষ্টি কার্যত ব্রাত্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সে ভাবে ভারী বৃষ্টি হয়নি কলকাতাতেও। কয়েক দিন আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের দরুন কিছুটা বৃষ্টি পেয়েছিল দক্ষিণের জেলাগুলি। কিন্তু নিম্নচাপ কাটতে আবারও গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এই পরিস্থিতিতে নতুন করে নিম্নচাপ তৈরি হলে, গরম থেকে খানিকটা স্বস্তি মিলতে পারে বলে আশা করা হচ্ছে।-

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top