News Flash

  • Home
  • দিনের খবর
  • Deputation :ভেজাল বিড়ি বন্ধ সহ একাধিক দাবীতে বিড়ি শ্রমিকদের ডেপুটেশন
Image

Deputation :ভেজাল বিড়ি বন্ধ সহ একাধিক দাবীতে বিড়ি শ্রমিকদের ডেপুটেশন

বাঁকুড়া, ৮ সেপ্টেম্বর (হি. স.) : ভেজাল বিড়ি প্রস্তুত ও বিক্রয় বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ, শ্রমকোড বাতিল, বিড়ি শ্রমিকদের নূন্যতম মজুরী হাজার প্রতি ১৮০টাকা প্রদান এছাড়াও টেট, গরুপাচার, কয়লা পাচার কান্ডে যুক্ত নেতা মন্ত্রীদের উপযুক্ত শাস্তির দাবীতে বৃহস্পতিবার কয়েক হাজার বিড়ি শ্রমিক জেলা শাসকের দফতরের সামনে হাজির হয়।এক প্রতিনিধি দল দাবী সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন।

স্মারকলিপি প্রদানের পূর্বে এক সমাবেশে বামপন্থী শ্রমিক সংগঠনের নেতা কিংকর পোষাক, প্রতীপ মুখার্জি, ভৃগুরাম কর্মকার ,উজ্বল সরকার, অনাথ মল্ল প্রমুখ বক্তব্য রাখতে গিয়ে বর্তমানে বিড়ি শ্রমিক ও বিড়ি শিল্পের সংকট তুলে ধরে বলেন বাঁকুড়া জেলাতেই কয়েক লক্ষ পরিবার বিড়ি শিল্পের উপর নির্ভরশীল।বেশ কিছু অসাধু ব্যবসায়ী নামী বিড়ি নকল করে ব্যবসা করছে, এর ফলে আসল বিড়ি মার খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিড়ি শ্রমিকরা, অপরদিকে জিএসটি সহ সরকারি কর ফাকি দিয়ে সরকারকে প্রতারিত করছে।অবিলম্বে এই সব অসাধু ব্যবসায়ী দের বিরুদ্ধে কড়া ব্যবস্হা গ্ৰহনের দাবী জানান তারা।এছাড়াও লাগামছাড়া দ্রব্য মূল্য, রাজ্য জুড়ে গরুপাচার, কয়লা পাচার, চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ ও শিক্ষক নিয়োগ নিয়ে দূর্নীতিতে অভিযুক্ত নেতা মন্ত্রী ও তাদের সাকরেদদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা। 

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top