News Flash

Image

Congress:ধর্মনগরেও কংগ্রেসের ভারত জুড়ো পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর : ধর্মনগরে জেলাভিত্তিক ভারত জুড়ো পদযাত্রা  করলো ধর্মনগর জেলা কংগ্রেস৷ ধর্মনগর জেলা কংগ্রেস ভবন থেকে পদযাত্রা বের হয়ে গোটা ধর্মনগর শহর পরিক্রমা করে পুনরায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে এসে  সমাপ্তি হয় ৷এই  পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা পরিমল চক্রবর্তী, স্বপন তালুকদার, কোহিনুর রায় প্রমূখ৷ পদযাত্রা শেষে কংগ্রেস নেতা পরিমল চক্রবর্তী সংবাদ মাধ্যমের  মুখোমুখি হয়ে বলেন, গোটা ভারতবর্ষে আট বছরে বিজেপি শাসনে দেশে হিংসা-বিদ্বেশ এবং জাতপাতের যে খেলা শুরু হয়েছে তা থেকে রাজ্যবাসীকে এবং দেশবাসীকে বাঁচাতে এই ভারত জুড়ো পদযাত্রা৷ আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপির বিরুদ্ধে একটা গণ প্রতিরোধ গড়ে তুলবে ভারতীয় জাতীয় কংগ্রেস বলে জানান কংগ্রেস নেতৃত্ব৷ উল্লেখ্য কংগ্রেস দলের পক্ষ থেকে সারা দেশ জুড়েই এই আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে৷

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top