News Flash

  • Home
  • দেশ
  • দেবযানীকে সিআইডি-র চাপ, প্রতিক্রিয়া সুজনের
Image

দেবযানীকে সিআইডি-র চাপ, প্রতিক্রিয়া সুজনের

কলকাতা, ৮ সেপ্টেম্বর (হি. স.) : শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করার জন্য জেল বন্দি দেবযানী মুখোপাধ্যায়কে সিআইডি চাপ দিয়েছে বলে অভিযোগ। দেবযানী এমনটাই অভিযোগ জানিয়েছেন তাঁর মাকে। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

বৃহস্পতিবার সুজন চক্রবর্তী বলেন, “রাজনৈতিক উদ্দেশ্যে সিআইডিকে ব্যবহার করা হচ্ছে। কারও যদি মনে হয় যে কোনও ধরনের অভিযোগের তদন্ত করতে পারেন। যে কোনও বিষয়ে, যে কোনও সংস্থা,আন্তর্জাতিক, দেশিয়, রাজ্য— যে কোনও স্তরে এই তদন্ত করতে পারে। আমাদের এনিয়ে কোনও অসুবিধা নেই।

আমরা সামনা সামনি তদন্তে জবাব দিতে প্রস্তুত। ওরা সবাই বুঝবে, আমরা তার জন্য হাসপাতালে ভর্তি হতেও যাব না। অথবা কোর্টের রক্ষা কবচও নেব না। কমিউনিস্টরা যে, অন্য ধাতুতে গড়া, সেটা না বোঝার কোনও কারণ নেই।

দ্বিতীয়ত সিআইডি চাপ দিচ্ছে, ১০ বছর ধরে যিনি জেলে আছেন, তাঁকে। ১০ বছরে তাঁকে দিয়ে কেউ যদি চাপ নিয়ে লিখিয়ে নেওয়ার চেষ্টা যদি করে, তাহলে যে চেষ্টা করছে, ফাঁসবে কিন্তু সে। সিআইডি-র সেই অফিসার, সে কিন্তু ফাঁসবে। এতে কোনও সন্দেহ নেই।’’

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top