News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mamata Banerjee:জেলায়-জেলায় বিজেপির গোয়েন্দারা ঘুরছে, মমতার বিস্ফোরক অভিযোগ
Image

Mamata Banerjee:জেলায়-জেলায় বিজেপির গোয়েন্দারা ঘুরছে, মমতার বিস্ফোরক অভিযোগ

কলকাতা, ৮ সেপ্টেম্বর ( হি.স.) : দলের নেতাকর্মীদের নিয়ে বিশেষ অধিবেশনে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বৃহস্পতিবার রুদ্রমূর্তি ধারন করলেন তিনি।

মমতা বলেন, ”আমাদের নেতাদের পরিবারের কেউ দোকানে গিয়ে কোনও জিনিস কিনলে সেখানেও ইডি-সিবিআই চলে যায়। জানতে চায় কত টাকার কিনল। এটাই কেন্দ্রীয় এজেন্সি। জেলায় জেলায় আইবি’র লোকেরা বিজেপির হয়ে কাজ করছে। কিছু কাউন্সিলর নিয়েও অভিযোগ পাচ্ছি। জলাভূমি ভরাটের অভিযোগ এসেছে। কথা না শুনলে কোন দিন সকালে উঠে দেখবেন নামটা ঘ্যাচাং ফুঁ।”

কেন্দ্রীয় এজেন্সি নিয়ে এদিন ফের সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, ”কাল মলয়, পরশু ববি, তারপর চন্দ্রিমা। অভিষেকের বাচ্চাও দু’বার ঘুরে এসেছে সিবিআই অফিস থেকে। রাজনীতিতে লড়াই করো, আমরা আছি। ২০২১-এ কী করতে বাকি রেখেছিলে! জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই। ভেবেছে স্ট্রং নেতাদের গ্রেফতার করালে, বাকি কর্মীরা ভয় পেয়ে যাবে। কিন্তু জেনে রাখো নিহত সিংহের চেয়ে, আহত সিংহ অনেক ভয়ংকর।”

বিজেপিকে চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, ”বিজেপি, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যতই সিবিআই, ইডি কাঁচির চেষ্টা করো, কিছু হবে না। যত কাটবে, আমরা ততই বাড়ব। আমরা শক্তিশালী হব। যত খুশি গ্রেফতার করুন, কেউ মাথা নোয়াবেন না৷ একটা কর্মীর কিছু হলে দল পাশে থাকবে। দল সব দূরবীন দিয়ে দেখে।”

এদিন নেতাজি ইন্ডোরের সভামঞ্চ থেকে ফের ‘খেলা হবে’ স্লোগান তুলেছেন মমতা। কর্মীদের চাঙ্গা করতে বলেছেন, ”পঞ্চায়েত নির্বাচনের পরেই আসল খেলা দেখবেন। বাংলা থেকেই আসল খেলা শুরু হবে৷ সঙ্গে এখন আমার বন্ধুরাও আছে৷ নীতীশ জি, তেজস্বী, অখলিশ আছে। সবাই এক হয়ে যাবে।”

Releated Posts

উজবেকিস্তানে চতুর্থ সফর, দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনার বার্তা প্রধানমন্ত্রী মোদির

তাসখন্দ, ২৯ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার তাসখন্দে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা…

ByBySandeep Biswas Aug 29, 2026

দিল্লি ব্রিকস সম্মেলনে জলবায়ু সহযোগিতা ও বিশ্বব্যাপী স্থিতিস্থাপকতা বাড়ানোর সম্ভাবনা

কেপটাউন, ২৯ আগস্ট (আইএএনএস): বিশ্ব অর্থনীতিতে ব্রিকসের ক্রমবর্ধমান প্রভাব আরও ভারসাম্যপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে বড় পরিবর্তনের…

ByByNews Desk Aug 29, 2026

‘শুদ্ধিকরণ অস্পৃশ্যতারই আরেক নাম’: হালদওয়ানিতে খাড়গেকে ‘অপমানের’ অভিযোগ তুলে সরব রাহুল

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): উত্তরাখণ্ডের হালদওয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সভা করার পর রামলীলা ময়দান ‘শুদ্ধিকরণ’ করার অভিযোগ…

ByByNews Desk Aug 29, 2026

‘অপারেশন সিঁদুর ভারতের দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরেছে’: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বি.এল. বর্মা

বেঙ্গালুরু, ২৯ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’ ভারতের দেশীয় অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরেছে এবং প্রতিরক্ষা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top