News Flash

  • Home
  • প্রধান খবর
  • Suvendu Adhikari:শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে
Image

Suvendu Adhikari:শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার অভিযোগ, কালো পতাকা, বিক্ষোভ, ধুন্ধুমার তারকেশ্বরে

হুগলি, ৮ সেপ্টেম্বর (হি. স.) : নবান্ন অভিযানের প্রস্তুতিতে হুগলির তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড হয়। বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশে কালো পতাকা দেখিয়ে মহিলারা বিক্ষোভ দেখায়। পাশাপাশি মিছিলে পাথর ছোঁড়ার অভিযোগ ওঠে। সবমিলিয়ে তারকেশ্বরে শুভেন্দুর মিছিলে তুলকালাম।

বিজেপির পক্ষ থেকে যাবতীয় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপি নেতা রাহুল সিনহার খোঁচা, ‘তৃণমূল ভয় পাচ্ছে’। পাল্টা রাজ্যের শাসকদলের পক্ষে শুভেন্দুর মিছিল থেকেই উত্তেজনা তৈরির চেষ্টার পাল্টা অভিযোগ। পাশাপাশি তৃণমূল নেতা শান্তনু সেনের বক্তব্য, ‘নবান্ন অভিযান ফ্লপ হবে জেনেই বাংলাকে অশান্ত করার চেষ্টা বিজেপির’।

১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার প্রাক্কালে রাজ্যের বিভিন্ন জায়গায় সেই অভিযানের প্রস্তুতিতে মিছিল, সভা করছেন বিজেপি নেতারা। যে জন্যই হুগলির তারকেশ্বরে মিছিলে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top