News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হবে ৮ই
Image

রাজ্যে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হবে ৮ই

আগরতলা, ৬ সেপ্টেম্বর : ৮ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবস। সারাদেশেই ওই দিনটি সাড়ম্বরে পালিত হবে। প্রতিবছরের মতো এবছরও ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর ত্রিপুরা রাজ্য শাখা এবং প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে রাজ্যে দিনটিকে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে এ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি বীরবর দেবনাথ জানিয়েছেন আগামী ৮ই সেপ্টেম্বর সকাল থেকেই বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। এদিন সকাল সাড়ে ৮ টায় রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এক জন সচেতনতামূলক পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এরপর সকাল সাড়ে ১০ টায় আপনাঘর বৃদ্ধাশ্রমে অনুষ্ঠিত হবে বিনামুল্যে ফিজিওথেরাপি স্বাস্থ্য শিবির। মূলত বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচী হাতে নিয়েছে ইন্ডিয়ান এ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর ত্রিপুরা রাজ্য শাখা।

Releated Posts

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top