News Flash

  • Home
  • প্রধান খবর
  • Saikh Hasina:হাসিনার ভারত সফরে শেষ মুহূর্তে বাদ বিদেশমন্ত্রী আবদুল মোমেন
Image

Saikh Hasina:হাসিনার ভারত সফরে শেষ মুহূর্তে বাদ বিদেশমন্ত্রী আবদুল মোমেন

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.) : চারদিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফর সঙ্গী হিসেবে বিদেশমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেনের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি বাদ পড়েছেন বলে খবর। সম্ভবত বাংলাদেশ সরকার ও ভারতের সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ প্রশাসন সূত্রে খবর, অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে যাননি বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সম্প্রতি বাংলাদেশে ক্ষমতাসীন শেখ হাসিনার আওয়ামি লিগ সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করেছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর এই বক্তব্য দেশের অভ্যন্তরে আলোড়ন ফেলে দেয়। আলোচনা-সমালোচনার জেরে অস্বস্তিতে পড়েছিল ক্ষমতাসীন আওয়ামি লিগ। সম্ভবত সেই কারণেই তিনি এই সফর থেকে বাদ পড়লেন। যদিও একেবারে শেষ মুহূর্তে জানা যায়, মোমেন দিল্লি যাচ্ছেন না।

ঢাকা ও দিল্লির তরফে বিষয়টি নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে। কূটনৈতিক সূত্র বলছে, রবিবার গভীর রাতে সরকারের উচ্চপর্যায় থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বিদেশমন্ত্রীর ভারত না যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিমানের বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়ার আগে দিল্লির কূটনৈতিক সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রামের পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top