News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সদ্যোজাত শিশুর মৃত্যুতে উত্তেজনা আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
Image

সদ্যোজাত শিশুর মৃত্যুতে উত্তেজনা আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর ৷৷ মঙ্গলবার শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমবাসায়৷ অভিযোগ পরিকাঠামো না থাকার কারনে করা যায়নি সিজারিয়ান ডেলিভারি৷ ছিলো না অ্যাম্বুলেন্সও৷ ফলে অটোতে হয়ে যায় প্রসব৷ কিন্তু বাঁচানো যায়নি সদ্যজাত শিশুটিকে৷ জানা যায় এদিন সকালে বাগমারা বানপুইবুল হলাম পাড়া থেকে মঙ্গলরাম রিয়াং তার অন্তঃসত্ত্বা  স্ত্রী রেবা মারাককে আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷ সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসার পর কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে রেফার করে দেন৷ রেফার করলেও হাসপাতালের তরফ থেকে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স৷ পরিবারের লোকজন বাধ্য হয়ে অটো রিকশায় করে অন্তঃসত্ত্বা মহিলাকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে৷ অটোতে উঠানো মাত্রই সেখানে সন্তান প্রসব করে ঐ মহিলা৷ পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক কষ্টে সেখানে ডেকে আনা হয়৷ একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় রেবা মারাক৷ পুনরায় আমবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঐ মহিলা ও শিশুটিকে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ পরিবারের লোকজনদের অভিযোগ, সময় মত চিকিৎসা পরিষেবা ও অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে৷ তবে বর্তমানে রেবা মারাক আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন৷এদিকে  এমওআইসি ডাঃ কমল হালামের বক্তব্য, ডেলিভারির ক্ষেত্রে আগে থেকেই সমস্যা ছিল৷ শিশুটির পালস পাওয়া যাচ্ছিল না৷ তাই রেফার করার উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিন্তু ওই প্রক্রিয়া চলাকালীন সময়েই ওই মহিলা সন্তান প্রসব করে৷সাধারণ মানুষের মনে প্রশ্ণ উঠেছে এত সিরিয়াস রোগীকে কেন রেফার করার পরও এম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হলো না৷ এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top