News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ও মারুতি গাড়ি, মৃত এক, আহত এক
Image

জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল ট্রাক ও মারুতি গাড়ি, মৃত এক, আহত এক

আগরতলা, ৬ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় দ্রুত গতির কারণে ভয়াবহ দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাক এবং মারুতি গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে ওই দুর্ঘটনায় দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের পরবর্তী সময়ে মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত হঠাৎ বাজার এলাকায় জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় স্থানীয় জনগণ ভীষণ স্তম্ভিত।

মঙ্গলবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত হঠাৎ বাজার এলাকায় জাতীয় সড়কে টিআর০৩বি১৮০৫ নাম্বারের পণ্যবাহী ট্রাক এবং টিআর০১এইচ০৪০৫ মারুতি গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তাতে মারুতি গাড়ীতে থাকা শ্যামল কর ও তাঁর স্ত্রী সুস্মিতা কর গুরুতর আহত হন। জানা গেছে, আহত দুইজন আগরতলার আর এম এস চৌমুহনী এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যান। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে জেলা হাসাপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জি বি হাসপাতালে স্থানান্তরিত করেন।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মারুতি গাড়ীটি আগরতলা থেকে শান্তির বাজারের দিকে আসছিলো।  অপরদিকে পণ্যবাহী ট্রাকটি আগরতলার উদ্দ্যেশ্যে যাচ্ছিলো।  এরইমধ্যে হঠাৎ বাজার এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে জাতীয় সড়কে দুইটি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান শান্তির বাজার থানার পুলিশ। 

Releated Posts

হুমকি-ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না, বার্তা জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার চেষ্টা বিজেপি ও তিপরা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

লোডশেডিং নয়, হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ১০ সেপ্টেম্বর: “বিদ্যুৎ ছাড়া রাজ্যের উন্নয়ন সম্ভব নয়। শিল্পের জন্য বিদ্যুৎ দরকার, হাসপাতালের জন্য বিদ্যুৎ দরকার, শিক্ষাক্ষেত্রেও…

ByByReshmi Debnath Sep 10, 2026

শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মীদের উপর হামলার অভিযোগ, আইজিপির দ্বারস্থ সংগঠন

আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএফআই কর্মী ও সাধারণ পড়ুয়াদের উপর হামলার অভিযোগ তুলে ত্রিপুরা পুলিশের আইনশৃঙ্খলা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top