News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident: ৬ ঘন্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে দু”টি দুর্ঘটনা; মৃত্যু ৬ জনের, আহত দুই
Image

Accident: ৬ ঘন্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে দু”টি দুর্ঘটনা; মৃত্যু ৬ জনের, আহত দুই

জম্মু, ৫ সেপ্টেম্বর (হি.স.): মাত্র ৬ ঘন্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় পৃথক দু”টি দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। জোড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু”জন। ডোডার সিনিয়র পুলিশ সুপার আব্দুল কায়ুম জানিয়েছেন, রবিবার গভীর রাত থেকে সোমবার সকালের মধ্যে ডোডা জেলার ডোডা-ভাদেরওয়াহ রোডে দু”টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। গাড়ি দু”টি পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীরে খাদে পড়ে যায়।

রবিবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটেছে মুঘল মার্কেটের কাছে। একটি গাড়ি ৩০০ ফুট নীচে পড়ে যায়। পরে গাড়ির ভিতর থেকে দু”জনের দেহ উদ্ধার করা হয়। একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম সাজাদ আহমেদ, রবীন্দর কুমার। আহত অবস্থায় পীযূষ কুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ। গলগন্ধরের কাছে ৪০০ ফুট নীচে নীরু জলস্রোতে পড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও একজন আহত হয়েছেন। মৃতদের নাম-সত্য দেবী, সতীশা দেবী, বিক্রম সিং ও লখ রাজ। সকলের বাড়ি শিবা গ্রামে। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top