News Flash

  • Home
  • প্রধান খবর
  • Sourav Ganguly:শিক্ষক দিবসে গুরু গ্রেগকেও শুভেচ্ছা জানালেন সৌরভ
Image

Sourav Ganguly:শিক্ষক দিবসে গুরু গ্রেগকেও শুভেচ্ছা জানালেন সৌরভ

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.) : শিক্ষক দিবসে অন্যান্য কোচের সঙ্গে গুরু গ্রেগ চ্যাপেলকেও শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে একটি ভিডিও আপলোড করেছেন।

এদিন সৌরভ বলেন, ‘আমার জীবনের সমস্ত কোচ। দেবু মিত্র থেকে জন রাইট, গ্রেগ চ্যাপেল, গ্যারি কার্স্টেন। প্রত্যেককে শিক্ষক দিবসের শুভেচ্ছা। বহুদিন থেকেই ভাবছিলাম এই ভিডিও বানানোর কথা। আজ আমি সবচেয়ে পছন্দের শিক্ষকের বিষয়ে জানাতে চাই।’ সৌরভ যোগ করলেন, ‘পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষক ব্যর্থতা। আমার কাহিনি শুরু হচ্ছে ১৯৯২ থেকে। তখন সবে ১৯ বছর। ক্রিকেট তখন স্বপ্ন। কপিল দেব, সঞ্জয় মঞ্জরেকর, শচিনদের সঙ্গে এক দলে। আমার সঙ্গে এমন ঘটছে, ভেবেই অদ্ভুত অনুভূতি হচ্ছিল।’

গ্রেগ চ্যাপেল অধ্যায় প্রসঙ্গে বলেন, ‘সালটা ২০০৩। অস্ট্রেলিয়া সফরের আগে নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলাম, হারব না। সেই সফরেই একজনের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ সাতটা দিন কাটানোর সুযোগ পাই। তাঁর কাছ থেকে অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাই। তারপর জাতীয় দলের নতুন কোচ নিয়োগ নিয়ে প্রচুর নাম আলোচনা হলেও আমরা গ্রেগ চ্যাপেলকেই বেছে নিই। ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছ থেকে ফেরায়, ২০০৭ এর বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন আমি নেতৃত্ব ছেড়ে দিয়েছি কিংবা বলতে পারেন, ছাড়িয়ে দেওয়া হয়েছে। জাতীয় দল থেকেও বাদ পড়ি। সেই সময় যা হয়েছিল, আমি আরও শক্তিশালী হতে পেরেছিলাম। ঠিক যেমন ১৯ বছর বয়সে করতাম, তেমনভাবেই অনুশীলন শুরু করি। নিজের স্বপ্ন থেকে দূরে চলে যাইনি, হাল ছেড়ে দিইনি। জাতীয় দলে প্রত্যাবর্তন করেছিলাম। মানসিক এবং শারীরিকভাবে আরও শক্তিশালী হয়ে।‘

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top