News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলোত্তমায় ফের বৃদ্ধি পেল গরম; কিছু জেলা ভিজবে বৃষ্টিতে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস
Image

তিলোত্তমায় ফের বৃদ্ধি পেল গরম; কিছু জেলা ভিজবে বৃষ্টিতে, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): তীব্র রোদের মধ্য দিয়ে সোমবারের সকাল শুরু হয়েছে কলকাতায়। মাঝেমধ্যে আকাশ মেঘেও ঢেকেছে। গত ক’দিন বৃষ্টির অভাবে অস্বস্তিকর গরমে পুড়েছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। সেই অস্বস্তি ফের বেড়েছে, তিলোত্তমায় আবারও বৃদ্ধি পেয়েছে গরম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

গরম বাড়লেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরের চার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও কোচবিহারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। মৌসুমী অক্ষরেখা বিস্তৃত থাকার কারণেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে এবং হচ্ছে।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top