News Flash

  • Home
  • খেলা
  • Panisagar :পানিসাগরে এ.বি.বি ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেলো বাইথাংবাড়ি 
Image

Panisagar :পানিসাগরে এ.বি.বি ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয় পেলো বাইথাংবাড়ি 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত জয় পেলো বাইথাংবাড়ি এফ.সি দল। পরাজিত করলো এল পি জে পাড়াকে। ২-‌১ গোলে। পানিসাগর স্পোর্টস ক্লাব আয়োজিত অটল বিহারী বাজপেয়ী স্মৃতি নক আউট ফুটবল টুর্নামেন্টে। সোমবার আসরের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হয়। তাতে মুখোমুখি হয় বাইথাংবাড়ি এফ সি দল এবং এল পি জে পাড়া । মুষলধারে বৃষ্টির ফলে মাঠের বেশ কযেক স্থানে জল জমে যায়। এর মধ্যেই দুদল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনও দলই প্রথমার্ধে জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই জাবেথ ডার্লং এর গোলে এগিয়ে যায় বাইথাংবাড়ি এফ সি দল। কিন্তু ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি। এল পি জে পাড়াকে সমাতায় ফেরান ডানবুল। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বাইথাংবাড়ি এফ সি দলের হয়ে জয়সূচক গোলটি করেন ডুয়েল। খেলা পরিচালনা করেন রেফারি তপন নাথ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top