News Flash

  • Home
  • দিনের খবর
  • Tapas Roy :রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়
Image

Tapas Roy :রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়

বারাকপুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : এবার রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করলেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় ।রবিবার দলের একটি অনুষ্ঠানে তিনি বললেন, “আর হয়তো কয়েকটা বছর। বেশিদিন রাজনৈতিক কর্মী থাকব না।” তাপস রায়ের রাজনীতি ছাড়ার বার্তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বরানগরের বিধায়ক তাপস রায়। দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত। রবিবার দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে তিনি বলেন, “আর হয়তো কয়েকটা বছর। বেশিদিন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করার ইচ্ছে নেই। থাকবও না। আমাকে ধরে রাখা খুব কঠিন।” তিনি আরও বলেন, “আগের বার নির্বাচনে লড়ার সময়ই বলেছিলাম। এবার দলকে জানানোর অপেক্ষা।” তাপস রায় একথা বলতেই হইহই করে ওঠেন কর্মীরা। সবাই একজোটে জানান, তাঁরা তাপসবাবুকে ছাড়বেন না।

তাপস রায়ের এই রাজনীতি ছাড়ার বার্তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও তাপস রায় বিষয়টা একেবারেই খোলসা করেননি। বিধায়কের এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “তাপস রায় দক্ষ সংগঠক। উনি কোন পরিপ্রেক্ষিতে একথা বলেছেন, তা জানা নেই। তবে এ বিষয়ে দলের তরফে নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলা হবে।”

Releated Posts

কাশ্মীরের ঐতিহ্যবাহী ‘ভাঘু’ মাদুরের পুনর্জাগরণে কারিগরদের প্রশংসা প্রধানমন্ত্রীর, ‘ভোকাল ফর লোকাল’-এর বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কাশ্মীরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব ‘ভাঘু’ মাদুর তৈরির শিল্পের পুনর্জাগরণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026

‘আমেরিকায় বসে কেউ জড়িত ছিল, বহু গোপন তথ্য সামনে আসবে’, বিরোধীদের নিশানা গিরিরাজ সিংয়ের

পাটনা, ২৬ জুলাই (আইএএনএস): বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশে অশান্তি তৈরির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করে বিরোধীদের বিরুদ্ধে তীব্র…

ByByNews Desk Jul 26, 2026

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top