News Flash

  • Home
  • খেলা
  • Sports:কিল্লায় প্রাইজমানি ফুটবল, অবর্ন, ‌রাজীবের জোড়া গোল
Image

Sports:কিল্লায় প্রাইজমানি ফুটবল, অবর্ন, ‌রাজীবের জোড়া গোল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। বড় ব্যবধানে জয় পেলো রাইয়ো কামি ক্লাব। ৫-‌০ গোলে বিধ্বস্ত করলো শান্তিরবাজারকে। বৃষ্টি কমতেই রাজীব সাধনদের দাপটে জয়ৈং কামি মাঠে গোলের বণ্যা। কিল্লায় জয়ৈং কামিতে আয়োজিত প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টে। জয়ৈং কামি মাঠে এদিন প্রথমার্ধেই বিজয়ী দল ৫-০ গোলে এগিয়ে গিয়েছিলো। বিজয়ী দলের পক্ষে রাজীব সাধন জমাতিয়া এবং অবর্ণ হরি জমাতিয়া দুটি করে গোল করেন। রাইয়ো কামি দলের ওই দুই ফুটবলারের দাপটে শান্তিরবাজারের রক্ষণভাগ তছনছ হয়ে যায়। আর এতেই জয় আসে সহজে। দলের পক্ষে অপর গোলটি করেন মনোজিৎ সিং বরুয়া। প্রথমার্ধের ৫ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে হালকা মেজাজে খেলেন রাইয়ো কামি দলের ফুটবলাররা। ফলে ওই অর্ধে কোনও গোল হয়নি। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি রবি কিশোর জমাতিয়া।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top