News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi:সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকা প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

PM Modi:সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকা প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স.): টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তিনি বলেন, ‘তাঁর প্রয়াণে বাণিজ্য এবং শিল্পের দুনিয়ায় বড়সড় ক্ষতি হয়ে গেল।’

রবিবার আমদবাদ থেকে মুম্বইয়ে ফেরার পথে মহারাষ্ট্রের পালঘরে টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনায় টাটা সনসের প্রাক্তন চেয়ারম্যান-সহ দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। সাইরাস মিস্ত্রির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘সাইরাস মিস্ত্রির অকাল প্রয়াণের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। উনি অত্যন্ত প্রতিভাবান শিল্পপতি ছিলেন। যিনি ভারতের অর্থনৈতিক ক্ষমতায় বিশ্বাসী ছিলেন। তাঁর প্রয়াণে বাণিজ্য এবং শিল্পের দুনিয়ায় বড়সড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

শোকপ্রকাশ করেছেন আরপিজি এন্টারপ্রাইজসের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কাও। তিনি বলেন, ‘দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির প্রয়াণের মর্মান্তিক খবরে অত্যন্ত দুঃখিত। উনি বন্ধু ছিলেন, ভদ্র মানুষ ছিলেন। খুব ভাল মনের মানুষ ছিলেন। বিশ্বে শাপুরজি পালোনজির পরিচিত বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।’

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top