ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। জয় পেলো মনু বনকুল ফুটবল একাদশ। ২-০ গোলে পরাজিত করলো কোয়াইফাং ফুটবল একাদশকে। শ্যামা প্রসাদ মুখার্জি ফুটবল প্রতিযোগিতায়। জোলাইবাড়ি স্কুল মাঠে। রবিবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকে। দুদলই প্রথমার্ধে নিজেদের রক্ষণভাগ সামলে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলে। ফলে প্রথমার্ধে কোনও দলই জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে দমের ঘাটতি দেখা দেয় কোয়াইফাং ফুটবল একাদশের ফুটবলারদের। ওই সুযোগটা পুরো কাজে লাগান মনু বনকুল ফুটবল একাদশের ফুটবলাররা। এবং পর পর দুটি গোল করেন। দলের পক্ষে জ্যাকসন চাকমা এবং জুয়েল ত্রিপুরা গোল করেন। খেলা পরিচালনা করেন জনক কুমার রিয়াং।

Manu :জোলাইবাড়িতে ফুটবল জয়ী মনু বনকুল দল
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















