News Flash

  • Home
  • খেলা
  • Cricket:ক্রিকেট : রাজ্য দল তৈরির প্রস্তুতি ম্যাচে বৃষ্টির থাবা
Image

Cricket:ক্রিকেট : রাজ্য দল তৈরির প্রস্তুতি ম্যাচে বৃষ্টির থাবা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্টেম্বর।। দ্বিতীয় দিনে মাঠে গড়ালো না একটিও বল। মুষলধারে বৃষ্টির জন্য। ফলে দুইদিনের প্রস্তুতি ম্যাচ অমিমাংশিত থাকলো। এবার ত্রিপুরা দল গঠনের লক্ষ্যে হবে একদিবসীয় ম্যাচ। অনূর্ধ্ব-‌১৯ ক্রিকেটারদের। ৬ ও ৭ সেপ্টেম্বর নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে এবং ৯ সেপ্টেম্বর এম বি বি স্টেডিয়ামে হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। ওই ম্যাচ দেখেই গঠন করার কথা ত্রিপুরা দল। এদিকে দুদিন প্রস্তুতি ম্যাচের প্রথম দিন টিম ‘‌গ্রীণ’ দলের ২১৭ রানের জবাবে টিম ‘‌ব্লু’‌ দল ১ উইকেট হারিয়ে ২৪ রান করেছিলো। শেষ দিনে লড়াই জমজমাট হবে ওই আশা ছিলো। কিন্তু শনিবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় শেষ পর্যন্ত রবিবার আর খেলা হয়নি। তবে দুদিনের শেষ প্রস্তুতি ম্যাচে কিছুটা হলেও নজর কাড়লেন সপ্তজিৎ এবং নবারুন। ব্যাট হাতে। দুজনই করেছিলেন অর্ধশতরান। ‌ 

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top