News Flash

  • Home
  • প্রধান খবর
  • CID:মালদায় মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানায় মিলল টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন
Image

CID:মালদায় মাছ ব্যবসায়ীর বাড়িতে সিআইডি হানায় মিলল টাকার পাহাড়, গুনতে আনা হল মেশিন

মালদা, ৪ সেপ্টেম্বর (হি.স. ) : রবিবার মালদার গাজোলে মাছ ব্যবসায়ীর বাড়িতে হানা দিল সিআইডি। উদ্ধার প্রচুর পরিমাণ টাকা। গুণতে ইতিমধ্যেই মেশিন নিয়ে যাওয়া হয়েছে। তবে জানা যায়নি কত টাকা রয়েছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়েক কোটি টাকা রয়েছে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে। কীসের টাকা তা এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, রবিবার সকাল দশটা নাগাদ ঘাকশোল এলাকায় সিআইডির একটি দল হানা দেয় জয়প্রকাশ সাহা নামে ওই মাছ ব্যবসায়ীর বাড়িতে। এরপর তল্লাশি চালিয়ে একটি বক্স খাটের ভেতর থেকে উদ্ধার হয় ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল। টাকা উদ্ধারের পরই নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। বর্তমানে টাকা গোনার কাজ চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং সিআইডি। ঘটনার তদন্তে আসছেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডার সঙ্গে বৈঠকে তিন দফা দাবি জানাল সিজেপি, ধর্না প্রত্যাহারের আবেদন মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ আন্দোলনের আবহে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র দুই প্রতিনিধি সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি.…

ByByNews Desk Jul 20, 2026

সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়নি, সোশ্যাল মিডিয়ার দাবি খারিজ দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): সংসদ অভিযান ঘিরে বিক্ষোভ চলাকালীন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে দিল্লি পুলিশ…

ByByNews Desk Jul 20, 2026

‘আমাদের দাবি স্পষ্ট’— ‘সংসদ চলো’ কর্মসূচিতে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লিতে…

ByByNews Desk Jul 20, 2026

‘সংসদ চলো’ মিছিলে যোগ দিতে সফদরজং হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস): ‘সংসদ চলো’ মিছিলে যোগ দেওয়ার জন্য দিল্লির সফদরজং হাসপাতাল থেকে সাময়িকভাবে ছাড়পত্র চেয়ে হাসপাতালের…

ByByNews Desk Jul 20, 2026
Scroll to Top