News Flash

  • Home
  • প্রধান খবর
  • Price Rise:মূল্যবৃদ্ধি নিয়ে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত সমাবেশে
Image

Price Rise:মূল্যবৃদ্ধি নিয়ে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত সমাবেশে

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর ( হি.স.) : রবিবার সকাল থেকেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে কংগ্রেস আয়োজিত হাল্লা বোল সমাবেশে বিপুল সংখ্যক মানুষ পৌঁছাচ্ছেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, রাহুল গান্ধী একটা নাগাদ এই সমাবেশে ভাষণ দিতে পারেন।

রামলীলা ময়দানে বারোজন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর একটি বিশাল কাটআউট লাগানো হয়েছে। মুদ্রাস্ফীতির প্রতিবাদে কংগ্রেসের তরুণ কর্মীরা পাকোড়া কাউন্টার বসিয়েছে। ভোজ্যতেল, রান্নার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ। জনগণের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই। এমনটাই অভিযোগ করলেন সমাবেশে আসা সমর্থকরা।
হাল্লা বোল সমাবেশে অংশ নিতে রাজস্থানের কোটা থেকে আসা সন্দীপ পুরোহিত বলেন, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুদ্রাস্ফীতি শীর্ষে রয়েছে। এই সরকার শুধু শিল্পপতিদের স্বার্থে কাজ করছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top