News Flash

  • Home
  • দিনের খবর
  • তিন লক্ষ টাকার জাল নোট সহ এসটিএফের হাতে ধৃত দুই পাচারকারী
Image

তিন লক্ষ টাকার জাল নোট সহ এসটিএফের হাতে ধৃত দুই পাচারকারী

কলকাতা, ৩ সেপ্টেম্বর (হি. স.) : প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতরা ৩৭ বছর বয়সী তায়েব আনসারি ও ৩০ বছর বয়সী মনসুর আলি। দুজনেই মালদা জেলার গাজোল থানা এলাকার বাসিন্দা।

রাজ্য পুলিশের এসটিএফ ইনচার্জ আইপিএস দীপ নারায়ণ গোস্বামী শনিবার জানিয়েছেন, তাদের দুজনকেই তুলসিডাঙ্গা রেলওয়ে ওভার ব্রিজের কাছে আটক করা হয়েছে। তল্লাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে ৫০০ টাকার ৫৯৬টি জাল নোট উদ্ধার করা হয়েছে। যার মোট মূল্য দুই লাখ ৯৮ হাজার টাকা। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় নোট পাচারের উদ্দেশ্যে জাল নোট নিয়ে এসেছিল তারা। তাদের জিজ্ঞাসাবাদ করে তারা কোথা থেকে জাল নোট পেল এবং তা কোথায় পাচার হচ্ছিল তা জানার চেষ্টা চলছে। ভারতীয় দণ্ডবিধির ৪৮৯এ, ৪৮৯বি এবং ১২০বি ধারায় মামলা দায়ের করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top